নির্বাচিত সরকারকে হটাতে চক্রান্ত–ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি:

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে।

রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার জনগণকে উপজেলা নির্বাচনে ভোট প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিলি অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে এ প্রচারপত্র বিলি করা হবে।

এর আগে গতকাল সোমবার এই অনুষ্ঠানস্থলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব স্তরের নেতাদের যৌথ সভার ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত ২৬ এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ সফল করতে এই বর্ধিত সভা ডাকা হয়েছিল বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়। বিএনপির পাল্টা হিসেবে তারা এই সমাবেশ ডেকেছিল। গতকাল সোমবার বিকেলে ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত করে বিএনপি। এরপর রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের অনুমতি না পাওয়ায় তাদেরও সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ বর্ধিত সভার স্থলে প্রচারপত্র বিলি অনুষ্ঠান করে আওয়ামী লীগ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশবিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে ষড়যন্ত্র, চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চিহ্নিত এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করতে নির্বাচনবিরোধী অপতৎপরতায় লিপ্ত। গণতন্ত্র, শান্তি, উন্নয়নের জন্য এই অপশক্তির বিরুদ্ধে সারা দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচন সামনে রেখে আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।’

জনগণের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন। ভোট দিয়ে গণতন্ত্রকে সুরক্ষিত করুন। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রতিহত করুন।

Manual6 Ad Code

ভোটাধিকার প্রয়োগে দেশবাসীকে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত ভোটের পক্ষে প্রচারপত্র বিতরণ করা হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code