নির্বাসন চান নেতানিয়াহু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :তেল আবিবের সহিংস সংঘর্ষে জড়িত ইরিত্রিয়ান শরণার্থী এবং অভিবাসীদের অবিলম্বে নির্বাসিত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে অবস্থানরত আফ্রিকান অভিবাসীদের বের করে দেওয়ার পরিকল্পনারও নির্দেশ দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

দক্ষিণ তেল আবিবের ইরিত্রিয়ানদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর রক্তক্ষয়ী বিক্ষোভের একদিন পর এই মন্তব্যটি এসেছে। সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়।

 

Manual8 Ad Code

সহিংসতার পরের পরিস্থিতি মোকাবিলায় রবিবার ডাকা বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমরা দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। যারা অংশ নিয়েছিল তাদের অবিলম্বে নির্বাসনে পাঠাবো।’

Manual2 Ad Code

 

 

এ সময় অবৈধ অনুপ্রবেশকারীদের ইসরায়েল থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তৈরি করতে অনুরোধ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানান, শরণার্থীদের চলে যেতে বাধ্য করার জন্য কিছু ব্যবস্থা বাতিল করেছে সুপ্রিম কোর্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code