নির্মাণব্যয় প্রায় ৫ কোটি টাকা ফতেহপুর কামিল মাদ্রাসার ৬তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

শরীফ গাজী সিলেট :শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত মাদ্রাসা সমুহের উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহিত সিলেট সদর উপজেলার জামেয়া রহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার নতুন ৬তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এ পর্যন্ত ভবনটির প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বিল্ডিয়ের নির্মাণ কাজ শেষ হবে। প্রায় ২০ হাজার বর্গফুটের ভবনটি নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া শিক্ষা ভবনের ব্যবহারের জন্যে আরো প্রায় ৫০ লাখ টাকার আসবাবপত্রও দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন নির্মিতব্য ভবনটি পরিদর্শনে গেলে এ তথ্য জানানো হয়। ১২ জুন সোমবার বিকালে প্রতিনিধিদল মাদ্রাসায় গিয়ে পৌঁছলে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামসুদ্দোহা ও ভাইস প্রিন্সিপাল মো আব্দুশ শাক’রসহ মাদরাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা মো. কামাল হোসেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত মাদ্রাসা সমুহের উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দীন ইসলাম,  সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. মেনহাজুল হক, নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম।

Manual8 Ad Code

প্রতিনিধিদ মাদ্রাসার বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদেরকে আররি ভাষাসহ যে কোন বিদেশী ভাষা শিক্ষায় পারদর্শী হওয়ার আহবান জানান। যা জীবনে চলার পথে দেশে বিদেশে নিজেকে স্বাবলম্বী করে উচ্চাসনে নিয়ে যেতে সহযোগিতা করবে। মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধি দলকে মাদ্রাসায় শেখ রাসেল আইসিটি ল্যাব ও একটি উন্নতমানের বিজ্ঞানাগার স্থাপনসহ মাদ্রাসার ২৩টি শুন্যপদে শিক্ষক নিয়োগের আহবান জানান। অতিথিবৃন্দ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জামেয়া রহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামসুদ্দোহা, শাহজালাল দারুছসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ কুতুবুল আলম, হাউসা ফুরকানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, জামেয়া রহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসাার গভর্নিং বডির সহ- সভাপতিমাওলানা রুহুল আমিন,সদস্য সাবেক চেয়ারম্যান একে এম আবদুল্লাহ, প্রবীন শিক্ষক আফতাব উদ্দিন, গভর্নিং বডির সদস্য নাজির উদ্দিন, উপাধ্যক্ষ মো: আব্দুশ শাক‚র, সহকারী অধ্যাপক মাওলানা হিফজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাজমূল হুদা, সহকারী অধ্যাপক মো: লুঃফুর রহমান, মুফাসসির মাওলানা মো: আলাউদ্দিন, মুফাসসির মাওলানা মো: মুহিব্বুল্লাহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ নির্মিতব্য  ৬তলা ভবনের সামনে বৃক্ষচারা রোপন করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code