নুর-রেজা’র নতুন দল ‘গণ অধিকার পরিষদ’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর-এর রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’-এর আত্মপ্রকাশ হয়েছে। দলের আহবায়ক করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া’র ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে। সদস্য সচিব হয়েছেন নুর।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এই নাম ঘোষণা করেন নুরুল হক নুর।

 

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানে ৮২ সদস্যের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হয়েছেন রাশেদ খান, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ ও মাহফুজুর রহমান খান।

‘গণ অধিকার পরিষদ’-এর মূলনীতি চারটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে দলটির রাজনৈতিক কাজ পরিচালিত হবে। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান রাশেদ খান।

Manual5 Ad Code

 

 

 

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ওই আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার শিকার হন তিনি। পরে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ভিপি নির্বাচিত হন। মূলতঃ তখন থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন নুর।

এরপরই রাজনৈতিক দল গঠনে মনোযোগ দেন নুর। মূল দল গঠনের আগেই পাঁচটি সহযোগী সংগঠন গঠন করেছে নুর-এর নেতৃত্বাধীন সংগঠনটি। সংগঠনগুলো হলো- ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ এবং পেশাজীবী অধিকার পরিষদ। নুর এতোদিন এই সংগঠনগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code