নেপালে প্লেন বিধ্বস্ত: ৬৮ আরোহীর মরদেহ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৭২ আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা।

Manual5 Ad Code

রবিবার (১৫ জানুয়ারি) কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারায় যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের ‘৯ এন-এএনসি এটিআর-৭২’ মডেলের উড়োজাহাজটি। বিমানে ছিলেন চার ক্রুসহ ৭২ জন। সকালে উড়োজাহাজটি পোখারা বিমানবন্দরে অবতরণের সময়ে সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়।

বিষয়টি প্রথমেই নজরে আসে স্থানীয়দের। প্রাথমিক অবস্থায় সেখানে উদ্ধারকাজ শুরু করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নেপালের ২০০ সেনা সদস্য।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code