নেপালে শিক্ষকদের ধর্মঘট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: প্রস্তাবিত শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদে ধর্মঘট করেছেন নেপালের শিক্ষকরা। বুধবার থেকে টানা তিন ধরে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা। এতে নেপালের ৩০ হাজার সরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হয়েছে। এই ধর্মঘটে প্রায় এক লাখ ১০ হাজার শিক্ষক সমবেত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

Manual6 Ad Code

খবরে বলা হয়েছে, স্কুলগুলোকে স্থানীয় সরকারের তদারকির আওতায় আনার প্রস্তাবিত বিলের বিরুদ্ধে ধর্মঘট করছেন শিক্ষকরা। তাছাড়া এই প্রস্তাবে শিক্ষকদের রাজনৈতিক দলে যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কয়েক হাজার বিক্ষোভকারী শিক্ষক রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে মিছিল করেছেন। বিক্ষোভকারীরা একটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন দাঙ্গা পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Manual2 Ad Code

শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্মঘটের অবসান চেয়েছেন। শিক্ষকদের এই ধর্মঘট নিয়ে ১৬ বছর বয়সী শিক্ষার্থী সিমরান ভট্টাচার্য বলেন, শিক্ষকরা কীভাবে আমার ভবিষ্যৎ নিয়ে খেলছেন? আমি সামনে জাতীয় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code