নেপাল কাবাডি লিগে দল পেলেন ৬ বাংলাদেশি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

আগে থেকে অনুমিত ছিল নেপাল কাবাডি লিগে (এনকেএল) দল পাবেন বাংলাদেশের খেলোয়াড়রা। অবশেষে তা সত্যি হয়েছে। বাংলাদেশের ৬ খেলোয়াড় নেপালে খেলার সুযোগ পেয়েছেন। খেলোয়াড়েরা হলেন অলরাউন্ডার মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), অলরাউন্ডার ইয়াসিন আরাফাত (ধানগাদি ওয়াইল্ড কেটস), রেইডার মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), রেইডার শাহ মোহাম্মদ শাহান (হিমালায়ান রেইডার্স), ডিফেন্ডার সবুজ মিয়া (পোখারালেকার্স) এবং রোমান হোসেন (হিমালায়ান রেইডার্স)।

Manual4 Ad Code

এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশ থেকে নিলামে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। সকলেই দল পেয়েছেন। আশা করছি, নেপাল কাবাডি লিগে থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন বাংলাদেশের ৬ খেলোয়াড়। নেপাল কাবাডি লিগে অংশগ্রহণ করছে ৬ ফ্র্যাঞ্চাইজি। ১৭ জানুয়ারি শুরু হবে আসরটি, শেষ হবে ১ ফেব্রুয়ারি।

Manual8 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশে কাবাডির প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। আসরগুলোতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া বিভিন্ন দলের পরিকল্পনায় আছেন বাংলাদেশি খেলোয়াড়রা। এ প্রসঙ্গে এসএম নেওয়াজ সোহাগ বলছিলেন, ‘থাইল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সে আসরের আয়োজকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, বাংলাদেশি খেলোয়াড়রা নেপালে ভালো নৈপুণ্য প্রদর্শন করে অন্যান্য আসরে জায়গা করে নেবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code