লক্ষ্য জানালেন তাসকিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপ মানেই যেন বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প। তিন তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি। আরও একবার ফাইনালের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে তারা। শিরোপার কথা সরাসরি না বললেও অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, তাদের লক্ষ্য ফাইনাল।
এশিয়া কাপের সবশেষ আসরে অবশ্য গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা- কারও বিপক্ষেই ভালো খেলতে পারেনি। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা বাংলাদেশের। রবিবার দুপুরে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দলের প্রতিনিধি হয়ে সেই আশার কথা শুনিয়ে গেছেন তাসকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড়। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হবো। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code