শেষ টি-টোয়েন্টিতে নেই বাটলার, অনিশ্চিত মর্গ্যান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের দলে নেই জস বাটলার। পারিবারিক কারণে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাটলার। এদিকে শেষ ম্যাচের একাদশে নিশ্চিত নন অধিনায়ক এইউন মর্গ্যানও।

Manual1 Ad Code

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম দুই ম্যাচে ইংলিশদের জয়ের পেছনে বড় অবদান ছিল সাদা বলের ক্রিকেটের এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের। প্রথম ম্যাচে ২৯ বলে করেছিলেন ৪৪ রান। আর দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭৭ রান করে সিরিজ জয় নিশ্চিত করেছেন। এদিকে পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেওয়া বাটলার ইতিমধ্যে ‘জীবাণুমুক্ত পরিবেশ’ থেকে বেরিয়ে পরিবারের কাছে ফিরে গেছেন। সোমবার এক বিবৃতিতে বাটলারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড।

এদিকে শেষ ম্যাচের একাদশে অনিশ্চিত অধিনায়ক মর্গ্যানও। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের অনামিকাতে আঘাত পেয়েছেন মর্গ্যান। এর আগেও এই আঙুলে আঘাত পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। সিরিজ যেহেতু নিশ্চিত তাই শেষ ম্যাচে মর্গ্যানকে নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে মঈন আলী দলের দায়িত্ব সামলাবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code