নেভাদায় জিতে সিনেটের নিয়ন্ত্রণ পেলো ডেমোক্র্যাটরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদা অঙ্গরাজ্যে জয়ের মধ্যে দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিক পার্টি। শনিবার নেভাদায় ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো বিজয়ী হওয়ায় আগামী দুই বছরের জন্য সিনেটে নিয়ন্ত্রণ থাকছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলটির হাতে।

Manual8 Ad Code

রবিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্রেটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এখন সিনেটে ডেমোক্র্যাটদের দখলে ৫০টি আসন, রিপাবলিকানদের ঘরে ৪৯টি।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, কর্টেজ মাস্ট্রো পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট, অর্থাৎ ৪ লাখ ৮১ হাজার ৬৬১ ভোট। প্রতিদ্বন্দ্বী এডাম ল্যাক্সাল্ট পেয়েছেন ৪৮.২ শতাংশ, অর্থাৎ ৪ লাখ ৭৬ হাজার ৬৭৯ ভোট। নব নির্বাচিত সিনেট আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code