নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৪৯ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া ও আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও ৪০ জন যাত্রী নি‌খোঁজ র‌য়ে‌ছেন।
ঘটনার পর মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তা বোদা উপ‌জেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরানুজ্জামান এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত ২৪ নারী, ১৩ শিশু ও ১২ পুরুষসহ ৪৯ জনের লাশ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে বেশিরভাগ মরদেহ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করছেন বলে জানান তিনি। দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু ও সাত পুরুষসহ ৩৯ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়। তাদের ম‌ধ্যে সাত জ‌নের মর‌দেহ ভে‌সে গি‌য়েছিল দিনাজপু‌রের আত্রাই নদী‌তে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হ‌য়ে‌ছে। পরে বিকালে আউলিয়ার ঘাট এলাকা থেকে আরও দুই লাশ উদ্ধার হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code