পঞ্চমবার টেস্টেও করোনা পজিটিভ, কণিকার ষষ্ঠবারের পরীক্ষা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

পঞ্চমবারের পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। ফলে বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরকে নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের কণিকার কোভিড ১৯-এর পরীক্ষা করানো হবে বলে সূত্রের খবর।

Manual1 Ad Code

ষষ্ঠবারের পরীক্ষায় যদি কণিকা কাপুরের রিপোর্ট নেগেটিভ আসে তাহলেও তাকে আগামী ১৪ দিন ফের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

এদিকে কণিকা কাপুরের চতুর্থ এবং পঞ্চমবারের রিপোর্ট পজিটিভ আসায় তাঁর পরিবারের লোকেরা দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন। যদিও কণিকার রিপোর্ট পজিটিভ এলেও, তাকে নিয়ে আশঙ্কার কিছু নেই। কারণ তিনি স্থিতিশীল রয়েছেন। ফলে এই মুহূর্তে তাকে নিয়ে অহেতুক বেশি চিন্তা করার কোনও প্রয়োজন নেই বলে জানা যাচ্ছে।

Manual5 Ad Code

গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। ১১ মার্চ মুম্বাই থেকে ফেরেন তার পুরনো বাড়ি কানপুরে। এরপর লউনউয়ের পাঁচতারা হোটেলের পার্টিতে পরপর ৩ দিন হাজির হন তিনি। ফলে কণিকা কাদের সঙ্গে পার্টি করেন তাদের নামের তালিকা মিলিয়ে নিজেদের বাড়ির মধ্যেই রাখা হয় কোয়ারেন্টাইনে।

Manual6 Ad Code

শেষ খবর পাওয়া পর্যন্ত কণিকা কাপুর দেশে ফেরার পর যাদের সঙ্গে সময় কাটান তাদের কেউই কোভিড ১৯-এ আক্রান্ত হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code