পবিপ্রবিতে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

এম আমির হোসাইন, দুমকি (পটুয়াখালী) :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীরা আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৩ শতাধিক কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
সমাবেশে কর্মচারি পরিষদের সভাপতি মজিবুর রহমান মৃধা, সহ সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক বদরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন রূবেল, অর্থ সম্পাদক সৈয়দ খোকন, সদস্য মোঃ আলম, আবু মুছা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোন ভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরবে না বরং আগামী ১লা নভেম্বর পর্যন্ত তাদের এ লাগাতার কর্মসূচী চলবে। কর্মচারী পরিষদের নেতারা ১০ দফা দাবী না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুসিয়ারী দেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code