পরিশ্রমের সময় বুকে ব্যথা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: হঠাৎ বুকে ব্যথা হলে যে কেউ ঘাবড়ে যান। এটি অস্বাভাবিক নয়। কারও কারও ক্ষেত্রে পরিশ্রম করলে বুকে দেখা দেয়। বিভিন্ন কারণে এমনটি হয়ে থাকে। সঠিক কারণ নিরূপণ করে চিকিৎসা দিলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরিশ্রমের সময় হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক থাকলে বা রক্তপ্রবাহে বাধাগ্রস্ত হলে বুকে ব্যথা হতে পারে।

Manual6 Ad Code

হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিতে ব্লক থাকলে বা রক্তনালিতে চর্বির আস্তর জমে রক্তনালি সরু হলে পরিশ্রমের সময় অতিরিক্ত রক্ত সরবরাহের প্রয়োজন হয়; কিন্তু রক্তনালিতে ব্লক থাকার কারণে রক্ত সরবরাহে ঘাটতি দেখা যায়। ফলে হৃৎপিণ্ডের মাংশপেশিতে অক্সিজেন ও খাবার অভাব দেখা যায় এতে বুকে ব্যথা করে।

Manual7 Ad Code

রক্তনালিতে ব্লক হলে কখন বুকে ব্যথা হয়

পরিশ্রমের সময় অথাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময়, পাহাড়ে ওঠার সময়, দৌড়ে বাসে ওঠার সময়, তাড়াহুড়া করে কোনো কাজ করার সময়, বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটার সময়, ভারি কাজ করার সময়, কোনো ভারি জিনিস তোলার সময়, অত্যধিক উত্তেজিত হলে এবং খাবারের পর ভরাপেটে হাঁটলে বুকে ব্যথা বা চাপ অনুভূত হতে পারে।

ব্লকজনিত ব্যথা কোথায় হয়

Manual2 Ad Code

সাধারণত বুকের মাঝখানে হয়। তবে কখনো কখনো বাম পাশে অথবা ডান পাশেও হতে পারে। এ ব্যথা বুকের ওপর দিকে গলার কাছে এবং বাম হাত দিয়ে ছড়িয়ে পড়তে পারে।
হৃৎপিণ্ডের রক্তনালির ব্লকজনিত ব্যথা ওপরের পেটে হতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল হতে পারে। এ ধরনের ব্যথা শুধু গলার ওপর চাপ চাপ ধরনের হতে পারে। মনে হয় গলায় কিছু আটকে আছে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। হৃৎপিণ্ডের ব্লকজনিত ব্যথা পিঠের পেছনে হতে পারে, ডান হাত বা বাম হাতেও হতে পারে। হৃৎপিণ্ডের ব্লকজনিত ব্যথা হলে তা গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল হতে পারে।

পেটব্যথা গ্যাস্ট্রিকের জন্য না রক্তনালির ব্লকের জন্য তা কীভাবে বোঝা যায়

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code