পরীমনি অসুস্থ, চার্জগঠনের শুনানি পেছাল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

Manual1 Ad Code

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-১০ নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু পরীমনি ‘অসুস্থতার কারণে রাস্তা থেকেই ফিরে যাওয়ায়’ অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।

Manual2 Ad Code

ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ গত ১৫ নভেম্বর সিআইডির দেওয়া চার্জশিট আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি ১০ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।

আজ সেই শুনানি হওয়ার কথা থাকলেও আসামি পরীমনির অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আইনজীবী সুরভী বলেন, পরীমনি ভার্টিগোতে (মাথা ঘোরা রোগ) আক্রান্ত হওয়ায় এজলাস পর্যন্ত পৌঁছাতে পারেননি, ফিরে গেছেন। আমরা সময় চেয়েছি।

Manual5 Ad Code

এ মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

গত ৪ অক্টোবর এ মামলায় পরীমনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় সিআইডি।

এর আগে ১০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এর পর আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালানোর পর পরীমনিকে বাসা থেকে গ্রেফতার করে র্যাব।

৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করলে পর দিন ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code