পর্যবেক্ষণ টাওয়ারে হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব দিকের ফিলিস্তিনের একটি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual3 Ad Code

শনিবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানা গেছে, আল-আকসা মসজিদের সমর্থন এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য গাজার কাঁটাতারের বাইরে বিক্ষোভ করে শতাধিক যুবক। এরপরই ওয়াচ টাওয়ারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

Manual6 Ad Code

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সীমান্তে দাঙ্গা সৃষ্টি করে। নিরাপত্তা বেষ্টনিতে বিস্ফোরক ডিভাইস বসিয়ে দেয় তারা। এ সময় সেনাদের দিকে গ্রেনেড ছুড়ে।

Manual3 Ad Code

বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ পর সীমান্তের কাছে হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানো হয়।

ইসরায়েলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দি রয়েছে। অনেকের বিরুদ্ধ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। প্রায়শই অনশনে যেতে দেখা যায় তাদের। ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে থাকা আলোচিত ফিলিস্তিনি বন্দি খাদের আদনান গত ৫ মে ৮৭ দিনের মাথায় মারা যান। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীটির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code