পশ্চিমবঙ্গে সিএএ করতে দেব না: মমতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকার শুরু থেকেই এই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ২০১৯ -এর বিরোধিতা করে আসছে। অতীতেও একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। এবার ফের একবার সিএএ বিরোধিতার সুর স্পষ্ট মমতার গলায়।
ভোটমুখী গুজরাটে বড় ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিস্টানদের এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘোষণার পর থেকেই ফের শোরগোল পড়ে সিএএ ঘিরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code