রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত্তরবঙ্গে যাওয়া পর্যটকদের এখন নতুন আকর্ষণের জায়গা এটি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩২ আসনের রেস্তোরাঁটি পিপিপি মডেলে চালানো হবে। সাজসজ্জা সহজেই পর্যটকদের মন কাড়বে। আর এতে নানা ধরনের খাবারের পসরাও রয়েছে।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের এডিআরএম সঞ্জয় চিরাওয়ারওয়ার বলেন, ‘দেশ-বিদেশের যাত্রীদের উন্নত পরিষেবা দিতে অত্যাধুনিক এই রেস্তোরাঁ চালু করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code