সংঘবদ্ধ ধর্ষণ মামলার ১১ আসামির মুক্তির ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেওয়ায় বিক্ষোভে উত্তাল ভারত। ২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হন বিলকিস বানু। সেই সময় নিজ পরিবারের ১৪ সদস্যকে খুন হতে দেখেন তিনি। আলোচিত এই ঘটনায় দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে। চলতি মাসে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে গুজরাট সরকার এসব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন বিরোধী দল, অ্যাক্টিভিস্ট এবং বেশ কয়েকজন সাংবাদিক। তারা বলছেন, এই সিদ্ধান্ত সংখ্যালঘু মুসলিমদের অধিকারের বিরুদ্ধে গেছে। ২০১৪ সালে বিজেপি কেন্দ্রীয় সরকার গঠনের পর থেকে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা দ্রুত বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code