পাকিস্তানের জন্য কঠিন দল দিল ওয়েস্ট ইন্ডিজ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি সিরিজে না থাকার পর ওয়ানডে সিরিজেও শিমরন হেটমায়ারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে কঠিন দল দিল ওয়েস্ট ইন্ডিজ।

Manual7 Ad Code

আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকেই বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে সেই সফরের দলে থাকলেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কারণে ওয়ানডে দলে ছিলেন না শেফার্ড। এবার আবার সুযোগ পেয়েছেন মূল দলে। তাঁর বদলি হিসেবে ডাক পাওয়া তরুণ জেডাইয়া ব্লেডসও জায়গা ধরে রেখেছেন।

Manual2 Ad Code

টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত পেসার আলজারি জোসেফকে। অন্যদিকে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ মিস করা ওপেনার ব্রেন্ডন কিং ওয়ানডে দলে ফিরেছেন।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবীয়রা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগামী শুক্রবার রাত ১২টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

Manual7 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল

Manual1 Ad Code

শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেডন সিলস, রোমারিও শেফার্ড।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code