পাকিস্তানে তুষার ধসে ৮ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় তুষারধসের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আজ শনিবার সকালে পাকিস্তান শাসিত কাশ্মীরের সঙ্গে আজাদ কাশ্মীরকে সংযোগকারী গিরিপথে তুষারধসের এ ঘটনা ঘটে। দিয়ামার-আস্তোর বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক তোফায়েল মীর জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে বরফের নিচে চাপা ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার এবং চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। বরফের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code