পাকিস্তানে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি ইমরানের দলের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দলটির এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে পিটিআইয়ের মুখপাত্র বলেন, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক অন্তর্বর্তীকালীন সরকারগুলোর কাছে প্রধান নির্বাচন কমিশনার যে চিঠি পাঠিয়েছেন, তা যথেষ্ট নয়।

Manual4 Ad Code

পিটিআই মনে করে, এসব চিঠি কোনো কাজে আসেনি। দলটির নেতা ও সমর্থকদের ওপর এখনো দমন-পীড়ন চলছে।
দলটির দাবি, পাকিস্তানের নির্বাচন কমিশন যেন এ ব্যাপারে তাদের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে এবং কার্যকর, বাস্তবসম্মত ও দৃঢ় পদক্ষেপ নেয়।

পিটিআই মুখপাত্র দাবি করেন, পাকিস্তান ভয়াবহ রকমের সাংবিধানিক ও আইনি সংকটের মধ্যে আছে। তিনি মনে করেন, চিঠি না পাঠিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সুদৃঢ় পদক্ষেপ জরুরি।

Manual5 Ad Code

পিটিআইয়ের ওই মুখপাত্র আরও অভিযোগ করেন, দলটি কোথাও রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না। এ ছাড়া ইমরান খানসহ বেশির ভাগ পিটিআই নেতার সংবাদ প্রচারও নিষিদ্ধ।

বিবৃতিতে বলা হয়, বেশির ভাগ পিটিআই নেতাকে বিনা অপরাধে আটক রাখা হয়েছে। তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, শুধু মৌখিক নির্দেশ আর চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্বাচন কমিশন যেন আরও পদক্ষেপ নেয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code