পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১০ সেনা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন সেনা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা শিনহুয়া।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে সেনাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার এক তল্লাশি চৌকিতে।

বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৫-২৬ জানুয়ারি ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় একজন সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় নিহত হন ১০ জন সৈন্য।

Manual4 Ad Code

ঘটনার পর তল্লাশি অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এখনো অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code