পানছড়িতে কম্বল বিতরণ করলেন এমপি বাসন্তি চাকমা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

নূতন ধন চাকমা, পানছড়ি (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৪শ গরীব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলে তিন পার্বত্য জেলার মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা। আজ(১৭.১.২০২০ইং) সকাল ১০টায় পানছড়ি উপজেলা হলরুমে তিনি এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, এমপি’র একান্ত সহকারী মার্শাল চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোমিন প্রমূখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code