

ডেস্ক নিউজ, ঢাকা: পি কে হালদার আওয়ামী লীগের কেউ নন জানিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তবু তিনি অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত। তার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে হবে।’সোমবার (১৬ মে) মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের স্থান কোনোভাবেই দলে হবে না। ভালো লোক ও ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে।’