পি কে হালদার বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে মার্চে!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ভারত প্রতিনিধি: জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারদের মামলায় নতুন চমক আসছে। তাদের আগামী বছরের মার্চ মাসে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হতে পারে। ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডি সূত্রে জানা গেছে, এই মামলা আর দীর্ঘায়িত করতে চায় না তারা। সে কারণে নতুন করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র (সাপ্লিমেন্টারি চার্জশিট) দেয়নি ইডির আইনজীবী। তারা চাইছে না, ভারতীয় আইন অনুযায়ী মামলার নিষ্পত্তি করতে। এর কারণ পি কে হালদারদের ভারতীয় আইন অনুযায়ী যে দুটি মামলা দেওয়া হয়েছে তা প্রমাণিত হয়ে গেলে সাত বছরের কারাদণ্ড হতে পারে ভারতে। ইডির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলা দুটি ভারতে দীর্ঘায়িত না করে আগামী বছরের মার্চে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে পি কে হালদারসহ ৬ অভিযুক্তকে। জানা যাচ্ছে তাদেরকে ফেরত পাঠানো হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। তাই যদি হয়, ভারতীয় আইনে সাজাপ্রাপ্ত পি কে হালদারের বাকি সাজার মেয়াদ বাংলাদেশে ভোগ করতে হবে। অপর একটি সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে, পি কে হালদারকে দেশে ফেরানোর ব্যাপারে সংশ্লিষ্ট দুই দেশের কথা হয়ে থাকতে পারে। সে কারণেই পি কে হালদারদের বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code