পুনর্নির্বাচিত কান উৎসবের সভাপতি ইরিস নোব্লখ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফরাসি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নাম ইরিস নোব্লখ। উৎসবের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার (১৫ জানুয়ারি) এক মেইলবার্তায় বাংলা ট্রিবিউনকে জানিয়েছে কান কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

নতুন এ দায়িত্ব চলতি বছরের জুলাই থেকে শুরু হবে এবং ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের উৎসবগুলোতে ইরিস নোব্লখ তার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত তার নেতৃত্বের প্রতি পুনর্বার আস্থা প্রকাশ করা হলো, যা তার অতীত অর্জনগুলোকে স্বীকৃতি দেয় এবং উৎসবের কৌশলগত উদ্যোগগুলো অব্যাহত রাখা নিশ্চিত করে।

Manual2 Ad Code

এদিকে পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরিস নোব্লখ বলেন, ‘পরিচালনা পর্ষদের আস্থা পুনরায় অর্জন করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত। গত দুই আসরের সাফল্যে আমি গর্বিত এবং ভবিষ্যতে আমাদের মহাপরিচালক থিয়েরি ফ্রেমো এবং উৎসবের নিবেদিতপ্রাণ দলের সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখতে পারবো ভেবে উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে কাজ করে এই অনন্য উৎসবকে আরও সমৃদ্ধ করবো, যেখানে সব ধরনের চলচ্চিত্র, কণ্ঠস্বর এবং প্রতিভা তাদের স্থান খুঁজে পায়।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code