সিয়াম-মিমদের সিনেমায় থাকতে পারবেন আপনিও!

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ছবি। নির্মাণে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন। এ কারণে ‘অন্তর্জাল’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ আগে থেকেই ছিল। এবার টিজারের মাধ্যমে তা আরও ত্বরান্বিত হলো।

Manual5 Ad Code

আজ রাতে প্রকাশ করা হয়েছে ‘অন্তর্জাল’ টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকটি সাইবার দুনিয়ার রহস্যে ভরপুর। তাই উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শক টিজারটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, টিজারের নিচে দর্শকের ইতিবাচক মন্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে।

Manual8 Ad Code

ছোট্ট এই ঝলক দেখে আঁচ করা যায়, বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। আর সেই ঝুঁকি মোকাবিলায় যোদ্ধার মতো কাজ করে কয়েকজন তরুণ। কিন্তু হামলাকারীর হুমকি, ‘এটা কেবল শুরু!’

Manual2 Ad Code

টিজারে ছবির লোকেশন, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সেট ডিজাইন সব কিছুই দর্শককে আকৃষ্ট করছে। অনেকে কাজটিকে আন্তর্জাতিক পর্যায়ের বলেও মন্তব্য করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code