পেঁয়াজের কেজি ৩২ টাকা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ভারতে দাম কমায় ও আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম বেশ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২২ থেকে ২৩ টাকা। পাইকারিতে এখন প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৮ টাকা কেজি দরে।

এদিকে দাম কমে আসায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররাও। আমদানিকারকরা বলছেন, সামনের দিনে পেঁয়াজের দাম ২০ টাকায় নেমে আসবে বলে দাবি বন্দরের আমদানিকারকদের।

Manual2 Ad Code

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর নাসিক গুজরাট বেলোরি জাতের পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। একসপ্তাহ আগেও বন্দরে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পাওয়ায় এসব জাতের পেঁয়াজের দাম কমে ৩২ থেকে ৩৮টাকা দরে বিক্রি হচ্ছে।

Manual3 Ad Code

এছাড়া বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণও আগের তুলনায় বেড়েছে। গতসপ্তাহে যেখানে বন্দর দিয়ে ৫ থেকে ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছিল, এখন সেখানে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আইয়ুব হোসেন বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করি। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের প্রথম থেকেই কমতির দিকে ছিল। বর্তমানে পেঁয়াজের দাম কমতে কমতে এমন পর্যায়ে এসেছে, যা বলার মতো নয়।

Manual7 Ad Code

যে পেঁয়াজ একসপ্তাহ আগেও ৫৫ থেকে ৬০টাকা ছিল, সেই পেঁয়াজ এখন দাম কমে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। আজ এক দামে পেঁয়াজ কিনে মোকামে পাঠাচ্ছি, পরদিন কিনতে এসে শুনি পেঁয়াজের দাম আরও কমেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code