পেন্টাগনে আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে: পিট হেগসেথ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : পেন্টাগনে আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য খুব দ্রুত দেশের সামরিক সক্ষমতা যাচাইয়ে একটি কমিশন গঠনে অ্যামেরিকার সোনালি দিন ফিরিয়ে আনা হবে। বুধাবর পেনসিলভেনিয়ার কার্লাইলে আর্মি ওয়ার কলেজে জোর দিয়ে এসব কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যামেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া সিগন্যাল অ্যাপে গোপন তথ্য প্রকাশে পেন্টাগনে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উড়িয়ে দিয়ে হেগসেথ বলেন,সামরিকবাহিনীতে জনবল সঙ্কট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual2 Ad Code

সিবিএস নিউয জানিয়েছে, পেন্টাগনের প্রেস ব্রিফিং রুমের পাশেই ছোটখাটো একটি গ্রিন রুম রয়েছে। প্রাথমিকভাবে সেটি ৪০ হাজারের বেশি ডলার খরচ করে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিলো।কিন্তু পরে ডৌজের ব্যয় সংকোচন নীতিতে পড়ে স্বল্প পরিসরে এই স্টুডিও নির্মাণ করা হচ্ছে। ব্রিফিংয়ের আগে এখানে মেইকআপ নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোটা বিশ্বে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত অ্যামেরিকান সেনারা। তারা এমনিতেই পরিপাটি থাকেন, আর সৈনিক মানেই যেকোন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার যোগ্যতা থাকা চাই। তাইতো মেইকআপ নেয়ার প্রয়োজনীয়তার কথা বলে আবার যুদ্ধক্ষেত্রেও অনন্য হওয়ার নির্দেশনা দিলেন পিট। বুধাবর পেনসিলভেনিয়ার কার্লাইলে আর্মি ওয়ার কলেজ পরিদর্শনে গিয়ে হেগসেথ বলেন, পেন্টাগনে আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য খুব দ্রুত দেশের সামরিক সক্ষমতা যাচাইয়ে একটি কমিশন গঠনে, অ্যামেরিকার সোনালি দিন ফিরিয়ে আনা হবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যামেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া সিগন্যাল অ্যাপে গোপন তথ্য প্রকাশে পেন্টাগনে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উড়িয়ে দিয়ে হেগসেথ বলেন,সামরিকবাহিনীতে জনবল সঙ্কট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে পেন্টাগনের পেশাদার শীর্ষ কর্মকর্তার পিটের সাথে কাজ করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিলিয়নের বেশি সেনা এবং আটশো হাজারের বেশি বেসামরিক কর্মকর্তার পেন্টাগন চালাতে যেই অভিজ্ঞতা থাকার দরকার তা সাবেক মেইজর হেগসেথের নেই।

Manual4 Ad Code

Desk : K

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code