পোপ ফ্রান্সিসের ডিপফেক ভিডিও নিয়ে বিতর্ক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি:

Manual2 Ad Code

পপ তারকা ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পরে জানা যায় ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ম্যাডোনার সঙ্গে পোপের অন্তরঙ্গ ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ম্যাডোনা। এর পরই এই ডিপফেক ছবি ও এআই ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

Manual3 Ad Code

যদিও পোপ ফ্রান্সিস অনেক আগেই ডিপফেক প্রযুক্তি নিয়ে সতর্ক করেছেন। গত বছরের মার্চে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে বালেন্সিয়াগারে একটি পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল। পরে জানা যায়, সেই ছবিটিও এআই দ্বারা তৈরি করা হয়। এই ছবিটি এতোটাই বাস্তব হয়েছিল যে, বহু মানুষ এটিকে সত্য বলে ধরে নিয়েছিলেন। তবে পোপ নিজে এ ধরনের ছবি নিয়ে সতর্ক করেন এবং জানুয়ারিতে একটি বক্তৃতায় ডিপফেকের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ভুয়া খবর। আজ ‘ডিপফেক’-এর মতো প্রযুক্তি ব্যবহার করে এমন ছবি তৈরি করতে পারে যা দেখতে বিশ্বাসযোগ্য হলেও এটি সম্পূর্ণ ভুয়া। আমিও এ ধরনের ছবি তৈরির শিকার হয়েছি।

Manual2 Ad Code

ইতালির ডিজিটাল শিল্পী রিকডিক, যিনি ম্যাডোনার সঙ্গে পোপ ফ্রান্সিসের ছবিগুলো তৈরি করেছেন তিনি বলেন যে, তার উদ্দেশ্য ছিল মানুষকে ভাবানো এবং হাসানো। তার তৈরি ডিপফেক ছবিগুলোর মধ্যে একটি ছবিতে পোপ ফ্রান্সিসকে ম্যাডোনার কোমরে হাত দিয়ে আলিঙ্গন করতে দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code