লন্ডনে আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” অ্যালবামের মোড়ক উম্মোচনে স্পিকার আহবাব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে :

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে লন্ডনে স্বাধীনতা ট্রাস্ট ইউকের উদ্দোগে সত্তর দশকের সিলেটের জনপ্রিয় ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর ২০২১) বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে স্বাধীনতা ট্রাস্ট ইউকের চেয়ারপারসন জুলি বেগমের সভাপতিত্বে ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামের মোড়ক উম্মোচন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস’র স্পিকার মো: আহবাব হোসেইন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মো: আহবাব হোসেইন বলেন- বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে । ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র “ মতো অসংখ্য ব্যক্তিদের ত্যাগ রয়েছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট ডক্টর জাকির খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও ঝর্ণা চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ভোট অব থ্যাক্নস প্রদান করেন- ফটোজার্নালিস্ট আবুল লেইস শ্যামল’র পুত্র আবু সায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন – মাফিজুর রব। উল্লেখ্য তিনি ১৯৭০ থেকে ঢাকা থেকে প্রকাশিত পূর্বদেশ ও গণকণ্ঠ পত্রিকায় কাজ করেন এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার ছিলেন। পরবর্তীতে বাংলাদেশেশের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। পত্রিকার দায়িত্ব পালনকালে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধকালে অনেক ছবি তুলেন । স্বাধীনতার পরও ১৯৭২ সালে তোলা ছবি — যা এই “বাংলাদেশ ৫০” ফটো অ্যালবামে অনেকটা স্থান পেয়েছে। যে ছবি গুলো এখন ইতিহাসের স্বাক্ষী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code