লন্ডনে গ্রেপ্তার ভারতের হীরা ব্যবসায়ী নিরব মোদি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

ভারতের পলাতক হীরা ব্যবসায়ী নিরব মোদিকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে  আদালতে হাজির করা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

 

Manual4 Ad Code

প্রতারণার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় ১৪ হাজার কোটি রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে নিরব মোদির বিরুদ্ধে। নিরবের সঙ্গে এই প্রতারণায় সহযোগিতার অভিযোগ রয়েছে তার মামা মেহুল  চোকসির বিরুদ্ধে।

 

Manual5 Ad Code

প্রতারণার অভিযোগ ওঠার পরপর গত বছরের জানুয়ারিতে দেশের বাইরে পালিয়ে যায় দুজন। সম্প্রতি লন্ডনের রাস্তায় নিরব মোদিকে পেয়ে তার এক ভিডিও প্রকাশ করে সেখানকার একটি সংবাদমাধ্যম।

Manual6 Ad Code

 

এরপরই নিরব মোদিকে গ্রেপ্তারে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ব্রিটেনের কাছে একটি আবেদন করা হয়। এর ভিত্তিতেই নিরবের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল লন্ডনের আদালত।

 

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হলবর্ন মেট্রো স্টেশন থেকে নিরব মোদিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code