প্রথম হোয়াইট হাউস সফরে বেনেট

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার জন্য (মঙ্গলবার ২৪ আগস্ট) ওয়াশিংটন যাচ্ছেন। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘নতুন করে’ সম্পর্কোন্নয়ন এবং চির শত্রু ইরান বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছানোর আশায় তিনি এ সফরে যাচ্ছেন।

Manual3 Ad Code

জানা যায়, গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বেনেট বৃহস্পতিবার বাইডেনের সাথে সাক্ষাত করবেন এবং আমেরিকার এ শীর্ষ ডেমোক্রেটের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাবেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে এ শীর্ষ ডেমোক্রেট নেতা তার বিরাগভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে রিপাবলিকান দলকে এভাবে সরাসরি সমর্থন জানানোয় নেতানিয়াহুকে দায়ী করা হয়।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরায়েল বিষয়ক সিনিয়র পলিসি এ্যাডভাইজার স্কট লসানস্কি এএফপি’কে বলেন, ‘বর্তমানে এ দুই দেশের মধ্যে বড় ধরনের লেনদেন দ্বিপাক্ষিক সম্পর্ক সতেজ ও পুন:স্থাপন করছে।’

Manual5 Ad Code

ওবামা প্রশাসনের মধ্যস্থতায় ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তির সরাসরি কঠোর সমালোচনা করার মাধ্যমে নেতানিয়াহু ডেমোক্রেটিক নেতাদের থেকে অনেক দূরে সরে যান। যুক্তরাষ্ট্রের ওই প্রশাসনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় নতুন পদক্ষেপের ইঙ্গিত দেন।

লাপিদ বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই ভুল করা হচ্ছিল। ইসরাইলের দ্বিদলীয় অবস্থান ভুল ছিল। আমরা এক সাথে কাজ করে এসব ভুলের নিরসন ঘটাবো।’

তথ্যসূত্র : এএফপি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code