প্রধান শেয়ারহোল্ডারদের স্টক বিক্রি করতে বেইজিং স্টক এক্সচেঞ্জের নিষেধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: নতুন নীতি প্রয়োগ করেছে বেইজিং স্টক এক্সচেঞ্জ। বাজারে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রধান শেয়ারহোল্ডারদের তারা শেয়ার বিক্রি করতে নিষেধ করেছে। এখন বিক্রি করলে বাজারে শেয়ার ও বন্ডের দাম হ্রাস পাবে- এ আশঙ্কা থেকেই বেইজিং স্টক এক্সচেঞ্জ নতুন নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট তিন বিশেষজ্ঞ।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ খবর জানান হয়েছে। সেখানে বলা হয়, ৫ শতাংশের বেশি শেয়ার থাকা কোম্পানিকেই প্রধান শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করা হয়।

Manual4 Ad Code

চীনের নিয়মানুযায়ী, এরকম প্রধান শেয়ারহোল্ডারকে তার মালিকানাধীন কোম্পানিতে শেয়ার বিক্রি করার জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে একটি পাবলিক ফাইলিং করতে হবে। তবে এ ধরনের পাবলিক ফাইলিংয়ের ধারণাকে প্রত্যাখ্যান করেছে বেইজিং এক্সচেঞ্জ। বলা হয়েছে, পাবলিক কোম্পানির সুনির্দিষ্ট যে তথ্যগুলো নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষকে দেওয়া হবে না এবং অনুমোদন বিহীন ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে কথাও বলতে পারবে না।

Manual6 Ad Code

অবশ্য এই নতুন নিয়ম কতদিন বলবৎ থাকবে তা পরিষ্কার করে বলতে পারেননি বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Manual1 Ad Code

শেয়ারবাজার এবং চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন এ সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের কোনো জবাব এখনো দেয়নি।

Manual4 Ad Code

বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচকের ঊর্ধ্বমুখী গতি বজায় রাখতে তথাকথিত উইন্ডো নির্দেশিকা সাহায্য করতে পারে। এই নির্দেশিকায় লিখিত নথি থাকে না। কেবল মৌখিকভাবে তৈরি করা হয় নির্দেশাবলী।

গত সপ্তাহে ২১ শতাংশ বৃদ্ধির পর আজ সোমবার সকালে বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচক বেড়েছে প্রায় ১০ শতাংশ। দীর্ঘ সময় পর বেইজিংয়ের বাজারকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি প্রচেষ্টার ফল হিসেবে এসেছে এই ঊর্ধ্বগতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code