প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা হবে -লন্ডনে সংবর্ধনার জবাবে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সকল সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এসকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেস্টা অব্যহত থাকবে। এলক্ষ্যে, আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপিকে সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আট্রিয়াম সেন্টারে সংবর্ধিত করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

Manual8 Ad Code

এ উপলক্ষে যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরী প্রতিষ্ঠান ও সেন্টার আছে। আমরা চেষ্টা করবো যাতে দেশে আরো ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রতিমন্ত্রীর সম্মানে মানপত্র পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী,নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code