প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের কৃতি সন্তান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

Manual2 Ad Code

ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন হাসান শাহরিয়ার। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

আজ শনিবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে হাসান শাহরিয়ারের জানাজা অনুষ্ঠিত হয়েছে ।

Manual1 Ad Code

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

উনার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান শোক প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি গত শতকের ষাটের দশকে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। হাসান শাহরিয়ার পাকিস্তানের করাচিতে পড়াশুনা ও দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন তিনি।

২০০৮ সালে নির্বাহী সম্পাদক হিসেবে ইত্তেফাক থেকে অবসর নেন হাসান শাহরিয়ার। ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বেশ কয়েকটি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন তিনি।

১৯৯৩-৯৪ সালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন হাসান শাহরিয়ার। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্বেও ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code