মার্কিন কংগ্রেসে হামলার চেষ্টায় নিহত ২ঃ মিলেছে আততায়ীর পরিচয়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। এর পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।

ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর শুক্রবার এ ঘটনা ঘটল।

Manual7 Ad Code

মার্কিন কংগ্রেসের একজন জ্যেষ্ঠ সহকারী ও ক্যাপিটল পুলিশ সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গাড়ি নিয়ে ক্যাপিটল ভবনের দিকে যাওয়া কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করেন। এরপর তিনি ছুরি নিয়ে হামলার চেষ্টা করেন। পুলিশ জবাবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গুলি করে। এতে হামলাকারী নিহত হন। এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন।

ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান বলেন, হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না।

তবে বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনার পরপরই ক্যাপিটল পুলিশ এক টুইটে বলেছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনার সময় গুলির আওয়াজ পাওয়া গেছে।

সিএনএন জানায়, ঘটনার পরপরই ক্যাপিটল ভবন এলাকায় আবারও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এর আগে ৬ জানুয়ারির হামলার পরও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। গতকালের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার চেষ্টার পরপরই ক্যাপিটল ভবন লকডাউন করা হয়।

Manual7 Ad Code

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ক্যাপিটল ভবনের দিকে যাওয়া একটি সড়কে নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে নীল রঙের একটি গাড়ি। এই ঘটনায় আটক ব্যক্তির নাম-পরিচয় অথবা তাঁর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এ ছাড়া হামলায় উসকানি দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন। তবে প্রথম অভিশংসন বিচারের মতো এই দফায়ও ট্রাম্প কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উতরে গেছেন।

আততায়ীর পরিচয় মিলেছে : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলাকারীর নাম–পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁর নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে কংগ্রেসের কোনো রাজনৈতিক দলের যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাতেও তিনি ছিলেন না। মলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। উইলিয়াম ব্যালি নামের ওই কর্মকর্তা ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নোহা গ্রিনকে ‘নেশন অব ইসলাম’ নামের একটি দলের সদস্য হিসেবে দেখা গেছে। সিএনএনের খবরে জানা যায়, ইনস্টাগ্রামে নোহা গ্রিন যুক্তরাষ্ট্রের সরকারকে কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করে মন্তব্য করেন। ইনস্টাগ্রামে নোহা গ্রিন নিজেকে লুইস ফারাখানের অনুসারী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বিভিন্ন বক্তব্যের ভিডিও তিনি পোস্ট করেছেন।

হামলাচেষ্টার কয়েক ঘণ্টা আগে নোহা গ্রিন ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট দেন। তিনি বেশ কয়েকটি ভিডিও পোস্টও করেন। এসব পোস্টে নোহা গ্রিন লিখেছেন, কয়েক সপ্তাহ আগে তাঁর চাকরি চলে গেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে দায়ী করেছেন। মার্কিন গণমাধ্যম বলেছে, নোহা গ্রিনের হামলাচেষ্টার কারণ জানতে তদন্ত চলছে।

নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ :  ক্যাপিটল পুলিশ বলছে, হামলাচেষ্টার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম ব্যালি। তিনি ক্যাপিটল পুলিশে ১৮ বছর ধরে কর্মরত ছিলেন। আহত আরেকজন পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল।

Manual1 Ad Code

ক্যাম্প ডেভিড থেকে দেওয়া শোকবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিহত পুলিশ কর্মকর্তার সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code