আবার জুটি বাঁধলেন ইমন-পপি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :  আবারও এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নায়ক ইমন ও পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এটি তাদের জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাদেরকে ২০১১ সালে জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’য় একসাথে দেখা গিয়েছিল।

‘সাহসী যোদ্ধা’ সিনেমাটিতে ইমন ও পপি যথাক্রমে একজন আয়কর কর্মকর্তা এবং পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।
ছবিটি সম্পর্কে ইমন জানান, ‘এমন একটি চরিত্রে কাজ করে আমার ভালো লাগছে। মৌলিক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ছবিটি। আমাদের সমাজের প্রেক্ষাপট উঠে আসবে গল্পে। আশা করি, আমাদের এই ছবি দেখে বাংলাদেশের সৎ সরকারি অফিসাররা উৎসাহ পাবেন। সময় উপযোগী মেকিং হচ্ছে, সব মিলিয়ে ভালো একটা ছবি হচ্ছে সাহসী যোদ্ধা।’
‘সাহসী যোদ্ধা’ ছবিতে ইমন ও শিরিন শিলা ছাড়া আরো অভিনয় করছেন আমিন খান, পপি, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
টপ নিউজমার্কিন যুক্তরাষ্ট্র এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual5 Ad Code