প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭৫ ডলার ছাড়িয়ে গেছে। এতে প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে তেলের দাম।

গত বছরের নভেম্বর থেকেই বিশ্বাবাজারে তেলের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে । তবে জুন মাসে সাম্প্রতিক সময়ের মধ্যে তেলের দামে বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালের অক্টোবরের বা ৩২ মাস পর অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসল।

Manual6 Ad Code

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ধারাবাহিকভাবে বাড়ছে অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হান্টিং অয়েলের দাম। গত এক মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৯ শতাংশের ওপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশের ওপরে। আর হান্টিং অয়েলের দাম বেড়েছে সাড়ে ৩ শতাংশের ওপরে।

Manual8 Ad Code

গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক শূন্য ৪ ডলার কমে ৭৫ দশমিক শূন্য ৯ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ৯ দশমিক ১৩ শতাংশ।

Manual8 Ad Code

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ২৭ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক শূন্য ৩ ডলারে উঠে এসেছে। এরপরও গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে দশমিক ২০ শতাংশ। অবশ্য মাসের ব্যবধানে বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ।

অপরদিকে গত এক সপ্তাহে ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম ২ দশমিক ১৮ ডলারে উঠে এসেছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম ৩ দশমকি ৫৪ শতাংশ বেড়েছে।

গত বছরের বেশিরভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে কাছাকাছি ছিলো।

কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া এবং লিবিয়ার তেল উত্তোলন বৃদ্ধি পাওয়ায় মাঝে বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

তবে এই পতনের ধকল কাটিয়ে গত বছরের নভেম্বর থেকে আবার তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়।

চলতি বছরের শুরুতেও তেলের দামের এই বৃদ্ধির প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় তেল। আর প্রায় তিন বছর পর গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল আবারও ৭৫ ডলার স্পর্শ করল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code