ফরচুন বরিশাল: সাকিবের দলে আরও দুই ক্রিকেটার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চলতি জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সুযোগ ছিল প্লেয়ার্স ড্রাফটের বাইরেও তিনজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার। সেই সুযোগ হাতছাড়া করেনি ফরচুন বরিশাল। ইতোমধ্যে দলটিতে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশাপাশি, ইউনিভার্সাল বস ক্রিস গেইল, মুজিব উর রহমান আছেন।

Manual6 Ad Code

তাদের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের আচমকা সিদ্ধান্তে বিপিএলে খেলা হচ্ছে না দেশটির ক্রিকেটারদের। তাই গেইল এবং মুজিবকে পাওয়া হলেও গুনাথিলাকাকে পাচ্ছে না সাকিবের দল।

Manual2 Ad Code

তবে আফসোসের কিছু নেই, এই ক্রিকেটারের বদলি হিসেবে বরিশাল দলে ভিড়িয়েছে ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। এমনটাই জানিয়েছে দলটির মিডিয়া বিভাগ থেকে। এছাড়া দেশি খেলোয়াড় মুনিম শাহারিয়ারকেও দলে নেওয়ার কথা জানানো হয়েছে।

Manual5 Ad Code

ফরচুন বরিশালের খেলোয়াড় তালিকা: সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মুনিম শাহারিয়ার, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code