ফলে ফরমালিন ‘ক্ষতিকারক’ নয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফলে নয়, ফরমালিন প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে বিক্রিয়া করে। তাই সবাইকে নিয়মিতভাবে ফলমূল খাওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত ‘নিরাপদ খাদ নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা জানান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয়। খাদ্যব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেকগুলো সংস্থা কোনো না কোনোভাবে জড়িত। সবগুলো সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো খুব জটিল ও সময়সাপেক্ষ কাজ। তাই ধীরে ধীরে সবার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম। তিনি নিরাপদ খাদ্যের গুরুত্ব, টেকসই উন্নয়নের সঙ্গে নিরাপদ খাদ্যের সম্পর্ক, খাদ্য-বিপত্তি, খাদ্যবাহিত রোগ, দেশে নিরাপদ খাদ্যের বর্তমান অবস্থা, অনিরাপদ খাদ্যগ্রহণের কুফল, খাদ্যের অপচয়, খাবারের বর্জ্য ব্যবস্থাপনা, ফরমালিন নিয়ে বিভ্রান্তি, ট্রান্সফ্যাটি এসিডের ব্যবহার ও ক্ষতিকর প্রভাব, খাবার রান্না ও সংরক্ষণে করণীয়, নিরাপদ পানি ব্যবহারের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মনোয়ারা হাসপাতালের পুষ্টিবিদ ও পরামর্শক ডা. উম্মে সালমা মুন্নী। তিনি বলেন, পুষ্টি খাতে আমরা যারা কাজ করি, তাদের উচিত আমাদের জ্ঞান ও অভিজ্ঞতাগুলো সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। যথাযথ অনুলীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code