ফুলপুর ৯ গ্রামে স্বেচ্ছায় লক ডাউন ঃ কঠোর সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে ৯ গ্রামে নিজেদের নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছায় লক ডাউন করা হয়েছে। ফুলপুর সরকারি কলেজ রোড, দিউ গ্রাম, ভাইটকান্দি ইউনিয়নের জারুয়া গ্রাম, শ্যামপুর গ্রাম, রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রাম, সাহাপুর টু কুঁড়েরপাড় রোড ও সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামসহ মোট ৯টি গ্রাম লক ডাউন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নিকট এসব গ্রামের সচেতন নাগরিকরা লক ডাউন করতে স্বেচ্ছায় আবেদন করলে আজ মঙ্গলবার রাস্তার মুখে লাল নিশান টানিয়ে লক ডাউন ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে মাইকিং করে ঘরে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। ৫জনের বেশি মুসল্লি জামাতে শরীক হতে নিষেধ করা হয়েছে। এদিকে, সরকারী নিয়ম মেনে চলতে ও লক ডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code