ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: একদিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার ভোরে নিজেদের পূর্ব জলসীমার দিকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে দেশটি। এর মধ্যে দক্ষিণ ও উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি যুদ্ধ বিমান উড়ানোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, ১টা ৪৯ মিনিটে পিয়ংইয়ং থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া তার নজরদারি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে। বুধবার জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং উনের দেশটি। রয়টার্স জানিয়েছে, চলতি বছরের ৪১তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code