নিউজ ডেস্কঃ মস্কোর মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে রাশিয়া। যারা তিন বছরের বেশি সময় ধরে রাশিয়ায় আছেন তাদেরই এ আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
Manual4 Ad Code
প্রতিবেদনে বলা হয়, মার্কিন-রুশ কূটনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে এ ঘটনা। কদিন আগেই ২৭ জন রাশিয়ান কূটনীতিককে পরিবারসহ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতেই রাশিয়া পাল্টা পদক্ষেপ নিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মতোই প্রতিক্রিয়া জানাতে চাই। মার্কিন দূতাবাসের যেসব কর্মী রাশিয়াতে তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে মস্কো ছাড়তে হবে।
Manual3 Ad Code
