ফ্যাশন হাউস ‘রঙ পল্লী’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ধানমন্ডির রাপা প্লাজার নীচতলায় নতুন একটি ফ্যাশন হাউজ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ বিভিন্ন ডিজাইনের শাড়ি নিয়ে করা নতুন এই ফ্যাশন হাউজের নাম ‘রঙ পল্লী’।

Manual7 Ad Code

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও উপস্থাপিকা বারিশা হক। এছাড়া উপস্থিত ছিলেন ‘রঙ পল্লী’র চার পার্টনার- নুসরাত জাহান নিপা, মো. আমিনুর রহমান, মো. মোক্তার হোসেন ও মো. শাহজাহান সোহেল ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এটি দেশীয় শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘রঙ পল্লী’র প্রথম শো-রুম। ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘রঙ পল্লী’র পেজ অত্যন্ত জনপ্রিয়। ধানমন্ডি রাপা প্লাজার গ্রাউন্ড ফ্লোরের ১০ নম্বর শপে সবাই আমন্ত্রিত। উদ্বোধন উপলক্ষে পছন্দের সব শাড়িতে ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ফ্ল্যাট ২০% ডিসকাউন্টসহ আরও রয়েছে অনেক সারপ্রাইজ।

Manual4 Ad Code

‘রঙ পল্লী’র অন্যতম পার্টনার মো. মোক্তার হোসেন বলেন, দেশীয় পণ্য নিয়ে কিছু একটা করার ইচ্ছে থেকেই আজ থেকে ৪ বছর আগে চার বন্ধুর হাত ধরে ‘রঙ পল্লীর’ পথ চলা শুরু হয়েছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে রঙ ছড়ানোর প্রত্যয়ে রঙ পল্লী আজ ক্রেতাদের কাছে দেশীয় শাড়ির এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code