ত্বক টানটান থাকবে ৫ প্রাকৃতিক উপাদান ব্যবহারে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের কোলাজেনের মাত্রা কমে গেলে ত্বক কুচকে যায়। সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি ঘরোয়া যত্নে ঠিক রাখতে পারেন কোলাজেনের মাত্রা।

Manual2 Ad Code

১। অ্যালোভেরা

ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল কোষ-বৃদ্ধি উদ্দীপক হিসেবে কাজ করে। এতে থাকা হাইলোরনিক অ্যাসিড কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরার তাজা পাতা থেকে জেল বের করে নিন। এবার এই জেল ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর মুখ ধুয়ে নিন।

Manual4 Ad Code

২। তেল

ত্বক টানটান করতে তেল ম্যাসাজ করুন নিয়মিত। রাতে ঘুমনোর আগে অর্গা‌ন অয়েল, আমন্ড অয়েল ও অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন। এসব তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।

৩। কলা

Manual6 Ad Code

২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে; কলায় প্রাকৃতিক তেল, পটাশিয়াম ও ভিটামিন রয়েছে। এসব উপাদান বলিরেখা কমাতে এবং ত্বক টানটান করতে সাহায্য করে। কলা চটকে সামান্য মধু মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৪। শসা

শসা ত্বক টানটান রাখতে এবং ময়েশ্চারাইজড করতে সাহায্য করে। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। শসার রস ত্বকে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট।

৫। কফি

ক্যাফেইন অক্সিডেটিভ চাপ কমিয়ে ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি ও ত্বকের বার্ধক্য প্রতিরোধেও সাহায্য করে। কফির গুঁড়ার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। হালকা হাতে ২-৩ মিনিট স্ক্রাব করুন। তারপর ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code