ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিচার শুরু হতে যাচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজডেস্ক, নিউইয়র্ : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের ৬৫ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তার দেশকে নেতৃত্ব দিয়েছেন। কভিড-১৯ পরিস্থিতির কারণে বিচারকাজ শুরু হতে বিলম্ব হলেও এখন বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

Manual4 Ad Code

সারকোজির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি তার শাসনামলে গিলবার্তো আজিবার্ত নামে একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ প্রদান করেছিলেন। অভিযোগে সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলা হয়, সারকোজি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার প্রতিপক্ষ এক নেতার বিরুদ্ধে চলা একটি তদন্তের তথ্য পেতে ওই বিচারিক কর্মকর্তাকে ঘুষ প্রদান করেছিলেন। ওই বিচারকের কাছ থেকে তথ্য পাওয়ার বিনিময়ে তাকে সহায়তা করা হয়েছিল, অভিযোগ সম্পর্কে এমন খবর প্রকাশ করা হয়েছে।

Manual8 Ad Code

তবে নিকোলাস সারকোজি ও তার আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এখানেই শেষ নয় অভিযোগ। দেশটির ডানপন্থী এই নেতার বিরুদ্ধে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নিজের প্রচারে জন্য অর্থপ্রাপ্তি এবং পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি সংক্রান্ত একটি অভিযোগের তদন্তও শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code