ফ্রি ফ্রিজ ও ক্যাশ ভাউচার দিচ্ছে ওয়ালটন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি ক্যাম্পেইন ঘোষণা করলো দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর আওতায় শুরু হলো এই কর্মসূচি। এখন ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘণ্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। সঙ্গে থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। শনিবার (২ জানুয়ারি) থেকে সারা দেশের ক্রেতারা পাবেন এই সুবিধা।শনিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ চালুর ঘোষণা দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম আশরাফুল আলম। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code