বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শ্রদ্ধা নিবেদন পর্বে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বেজে ওঠে বিউগল।শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

Manual8 Ad Code

আজ থেকে এক শ বছর আগে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থেকে এক স্বাধীন জাতির জনক। ঠিক ৫০ বছর আগে ১৯৭১ সালের এমন এক মার্চে বাঙালির মুক্তিসংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে মাত্র ৯ মাসে ৩০ লাখ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে আসে স্বপ্নের স্বাধীনতা। এর জন্য মানুষকে তিলে তিলে তৈরি করেছেন তিনি। নিজেও তিলে তিলে সয়েছেন শত যন্ত্রণা। জীবনের ১৪টি বছর কাটিয়েছেন কারাগারে।

স্মরণ আর উৎসবে দেশ আজ তার মুক্তির মহানায়ককে সামনে নিয়ে এসেছে। গত বছর এই দিনটি ছিল তাঁর শততম জন্মদিন। সেদিন থেকে আজ পর্যন্ত পুরো বছর মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর সূচি অনুযায়ী মুজিব বর্ষ উদ্‌যাপন করা যায়নি। এবার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করছে বাংলাদেশ। এই বছর তাই বঙ্গবন্ধুর জন্মদিনটি আরও বিশেষভাবে ধরা দিয়েছে। তাই শতবর্ষী বঙ্গবন্ধুর জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ শুরু হচ্ছে আজ বুধবার।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে। ১৭ মার্চকে ঘিরে রাজধানীর বড় ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বর্ণিল আয়োজন অব্যাহত থাকবে ২৬ মার্চ পর্যন্ত।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসা অতিথিরা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোর পাঁচ রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code